জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডা. আজিজুল হক, সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেদোয়ান আহমেদ ফুয়াদ ও শিক্ষাবিদ মো. আমির উদ্দিন প্রমুখ।সভায় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জুলাই-আগষ্ট অভ্যুত্থানের ভুমিকা নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এম এ জলিল, মোস্তফা মনজু, বজলুর রহমান ও কাফি পারভেজ প্রমুখ। সভার সভাপতি জেলা প্রশাসক হাছিনা বেগম সাংবাদিকদের সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলার উন্নয়নে অংশীদার হতে আহবান জানান ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park