
গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আদেশ দেন। এর মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি নিজের ফেসবুক পোস্টে বলেন, “আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।”
জানা গেছে, গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টার দিকে ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে পুলিশ বিবি সাওদা সুমিকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে তাকে ভোলা আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। পাশাপাশি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে তার মুক্তি দাবি করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park