1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামগড়া আর্মি ক্যাম্পের অভিযানে বিদেশি-দেশি অস্ত্র ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪জন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। অদ্য ৩০ অক্টোবর ২৫ রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় আকস্মাত পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায় যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। উক্ত ঘটনার খবর জামগড়া আর্মি ক্যাম্পে জানানো হলে, জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, মেহেদী হাসান মিঠুন নামের এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল (এমোনেশনসহ), বিপুল পরিমাণ মাদকদ্রব্য (৩০৪০ পিছ ইয়াবা, ৭০০ গ্রাম গাজা ইত্যাদি), বিভিন্ন দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর লুকায়িত স্থান দেখিয়ে দেয়। পরবর্তীতে আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ
ক. মেহেদী হাসান মিঠুন (২৪), গাজীরচট, আশুলিয়া।
খ. মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), গাজীরচট, আশুলিয়া।
গ. মোঃ জাহিদুল আলম (২৪), রাণীনগর, চাঁপাইনবাবগঞ্জ।
ঘ. মাসুমা আক্তার রিয়া (২৩), মধ্য গাজীরচট, আশুলিয়া।

উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ
ক. ১টি ৭.৬৫ মিমি পিস্তল।
খ. ৮ রাউন্ড পিস্তল গুলি।
গ. ২টি পিস্তল ম্যাগাজিন।
ঘ. ১৭টি শটগানের কার্তুজ।
ঙ. ১৬টি পিস্তলের কার্তুজ।
চ. ৪টি দেশি অস্ত্র (চাপাতি, ছুরি)।
ছ. ১টি শটগানের বাটস্টক।
জ. ১টি হকি স্টিক।
ঝ. ৩০৪০ পিস ইয়াবা।
ঞ. ৭০০ গ্রাম গাঁজা।
ট. ৪ লিটার বিদেশি মদ।
ঠ. ২টি ইলেকট্রিক শকার।
ড. অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন।
ঢ. ৩টি ওয়াকি-টকি।

অবৈধ অস্ত্রের ফায়ারিং এর মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় গাজীরচট এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park