
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৬ নম্বর রামপুর ইউনিয়নের বামনী ইউনিয়ন ভূমি অফিসটি এখন ভগ্নদশায়। টিনের ছাদে মরিচা, দেয়ালে ফাটল আর খসে পড়া পলেস্তারা যেন ভবনের নড়বড়ে অবস্থা স্পষ্ট করে দিচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে।
এই অফিসে প্রতিদিন জমির গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ ও জনগণের কাজ সম্পন্ন হয়। কিন্তু জরাজীর্ণ ভবনের কারণে জনসেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত নতুন একটি পাকা ভবন নির্মাণ করে নিরাপদ পরিবেশে অফিসের কার্যক্রম চালু করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park