1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

 জয়পুরহাটে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচ

জয়পুরহাট থেকে
  • প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জয়পুরহাটে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের ৪৮ জেলায় একযোগে এই কর্মসূচি চালু হওয়ার অংশ হিসেবেই রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে জয়পুরহাটের জেলা কার্যালয়ে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সময়ে জয়পুরহাটের স্থানীয় কার্যালয়ে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের  কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিপন । এ সময় প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর ফ্রিল্যান্সিং বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতে শিক্ষিত যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা গেলে তারা কেবল নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

সরকারি এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান, যুগ্মসচিব ও উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম। এছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘদিন ধরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ ভবিষ্যতেও তরুণদের আত্মনির্ভরশীল করতে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park