‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে
উদ্ধোধনী বক্তব্য রাখেন
মৎস কর্মকর্তা লতিফুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা আবদুল্লাহ আল মামুন,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর কমকর্তা আবু বকরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মামুনুর রশিদ মজুমদার, মৎস চাষী রবিউল হোসেন। এ সময় উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন কমকর্তা মোবারক হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ফরায়েজী কার্যকরি সদস্য আনিছুর রহমান,
তথ্য আপা ফাতেমা বেগম, চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park