
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। চামড়া সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৭ মে) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ সরবরাহের মাধ্যমে মাঠপর্যায়ে চামড়া নষ্ট হওয়া রোধ করা হবে।
প্রতিবছর ঈদুল আজহায় বিপুল পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয়। সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায় এবং বাজারে অস্থিরতা দেখা দেয়। এ পরিস্থিতি সামাল দিতে সরকার আগেভাগেই গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park