1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চামটা স্কুলে শিক্ষার্থী ও দরিদ্র এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

চামটা স্কুলে শিক্ষার্থী ও দরিদ্র এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

মো. আতিকুর রহমান
  • প্রকাশ সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ঝালকাঠি সদর উপজেলা চামটা স্কুলের শিক্ষার্থী ও দরিদ্র এলাকাবাসীকে
বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের একটি
কক্ষে দেশ বাংলা ফাউন্ডেশন বিনামূল্যে এ সেবা প্রদান করেন। দেশ বাংলা ফাউন্ডেশনের আবাসিক
মেডিকেল অফিসার ডা. আদিত্য মন্ডল শোভন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থা প্রদান করেন।
সহযোগিতায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক শাহিমা আক্তার, নার্স নাফিজা আক্তার ও আছিয়া
আক্তার। সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক আরোগ্যের ওষুধ বিতরণ করা হয়। দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান’র ব্যবস্থাপনায় চামটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ বাবুল এতে সার্বিক সহযোগিতা করেন। দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, টেকসই উন্নয়নে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির সদর উপজেলাধীন প্রত্যেকটি ইউনিয়নে এ কার্যক্রমের ধারাবাহিকতায় চামটা বিদ্যালয়ের শিক্ষার্থী ও দরিদ্র এলাকাবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে দেশ বাংলা ফাউন্ডেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park