কক্সবাজার প্রতিনিধি : ১৯৭৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে কক্সবাজারভিত্তিক এনজিও সংস্থা “মুক্তি কক্সবাজার”।
বুধবার (২৩ জুলাই) দুপুর ২টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে শহীদ আহসান হাবীবের বাড়িতে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। শহীদ পরিবারের হাতে চেক তুলে দিতে গিয়ে তিনি বলেন, “শহীদদের ত্যাগ জাতির জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস। তাঁদের পরিবার আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র সহায়তা তাঁদের পাশে দাঁড়ানোর একটি ক্ষীণ প্রয়াস মাত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইয়াছিন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া প্রতিনিধি শামসুল আলম সাঈদী ও মোবারক হোসাইন জিহান, এবং মুক্তি কক্সবাজার-এর প্রতিনিধি দল।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park