ঘাটলা উচ্চ বিদ্যালয় এ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানঃ বদিউজ্জামান তুহিন নোয়াখালী ব্যুরো চিফ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ উল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ জুন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বিদ্যালয়ের সভাপতি বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ১৬ নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, ও জেলা কাজী সমিতির সভাপতি কারা নির্যাতিতা নেতা কাজী আবুল বাসার, বক্তব্য রাখেন পৌরণ বিবি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নোমাইন বশির কাঞ্চন,বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবরার উল্যাহ,বিদ্যালয় এডহক কমিটির সদস্য এ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও পৌরণ বিবি বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আবুল হোসেন অ্যালামনাই,উপদেষ্টা ইসমাইল হোসেন সুমন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিচাঁদ মজুমদার,অ্যালাননাই উপদেষ্টা নূর নবী দুলাল,ঢাকার চক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ,অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি বিশিষ্ট ব্যাংকার বাদশা ফাহাদ,স্থানীয় সাংবাদিক বদিউজ্জামান তুহিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park