
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গবেষণা ভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর উদ্যোগে "সাইবার স্পেসে গুজব ও অপরাধ প্রতিরোধে তরুণ নারীদের ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি)-এর নিজস্ব অফিসে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ রবি উল্লাহ। সেমিনারে কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদা মাহমুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশীদ, সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, সহকারী অধ্যাপক শিমন রহমান এবং সহকারী অধ্যাপক আইরিন পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মো. সুলাইমান (বিসিএস)।
সেমিনারে সাইবার অপরাধ মোকাবেলায় ডিজিটাল লিটারেসি বৃদ্ধি, আইনি সচেতনতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বক্তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সেমিনারটি বাস্তবায়নে যৌথভাবে সহযোগিতা করেন গোপালগঞ্জ জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park