
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে হাসপাতালটির মানোন্নয়ন করা হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
পরে উপাচার্য কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনও করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার মোঃ এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মোঃ বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park