1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি দল ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্নস্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park