1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

গলাচিপার ইউএনও’র ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, আইডি হ্যাকের দাবি।

পটুয়াখালী প্রতিনিধি 
  • প্রকাশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ফেসবুক পেজ “Uno Galachipa” থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  ওই পোস্টে ইউএনও নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন এবং দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলেছেন।

ইউএনও’র ফেসবুক পেইজের পোস্টেে লেখা হয়—”আমার (মিজানুর রহমান) বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?”

তিনি আরও লেখেন, “বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।”

সবশেষে তিনি মন্তব্য করেন, “সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking day.”

এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মুহূর্তে পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। ফেইসবুকে পোস্ট শেয়ার করে অনেকে লেখেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তার এ ধরনের মন্তব্য কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই ফেসবুক পেজটি ইউএনও নিজেই পরিচালনা করেন। রোববার রাত ৯:২০ মিনিটে পোস্টটি প্রথম দেখা যায়, যা এখনো দৃশ্যমান।

ঘটনার পর রোববার রাত সাড়ে ১০টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও মিজানুর রহমান। তিনি দাবি করেন, তার আইডি হ্যাক করা হয়েছে এবং বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অফিশিয়ালি ফেইসবুক আইডি ‘Uno Galachipa কে বা কারা হ্যাক করে বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি থানায় জিডি করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park