1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

গরুর মাংস কতটুকু খাওয়া ঠিক

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

গরুর মাংস খেতে গেলেই চারপাশ থেকে নানা ধরনের সতর্কতা শোনার অভিজ্ঞতা আছে আমাদের প্রায় সবার। যে কারণে আমাদের বেশিরভাগের ধারণা, এটি সম্ভবত ক্ষতিকর। অনেকে মনে করেন, গরুর মাংসের কোনো উপকারিতা নেই। আসলে এটি একদমই ঠিক নয়। গরুর মাংসেরও আছে অনেক উপকারিতা। তবে সেজন্য খেতে হবে সঠিক পরিমাণে। তাতে পুষ্টি পাওয়া সহজ হবে।কতটুকু খেতে পারবেন

বিশেষজ্ঞদের মতে, ৮৫ গ্রাম গরুর মাংস খাওয়াটা হলো নিরাপদ মাত্রা। এতে কতটুকু মাংস থাকে? এটি একটি কম্পিউটারের মাউস বা একটি তাসের বাণ্ডিলের সমান টুকরা হবে। এই টুকরাতে যতটুকু মাংস থাকে তা খেতে পারবেন। এর বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে।গরুর মাংস মানেই যে সবটা চর্বি, এমনটা নয়। গরুর শরীরের ২টি অংশে চর্বি ছাড়া মাংস পাওয়া যায়। এসব অংশে চর্বির পরিমাণ চামড়া ছড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম থাকে। গরুর round এবং loin/sirloin অঞ্চলে এই মাংস থাকে। এসব অংশে চর্বির পরিমাণ ৪.২-৮.২ গ্রাম থাকে, যেখানে মুরগির থানের মাংসে চর্বির পরিমাণ থাকে ৯.২ গ্রাম। মাংস থেকে দৃশ্যমান সব চর্বি বাদ দিয়ে তবেই রান্না করবেন।

কতটুকু ক্যালরি থাকে?

৮৫ গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খেলে তা দৈনিক ক্যালরির চাহিদার মাত্র ১০% পূরণ করে। ৮৫ গ্রাম মাংসে থাকে ২০০ ক্যালরি এবং
একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ক্যালরি চাহিদা থাকে ২০০০ ক্যালরি।

কোলেস্টেরলের মাত্রা

৮৫ গ্রাম ংরৎষড়রহ অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা ৪৭ মিলিগ্রাম এবং ৎড়ঁহফ অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা ৫৩ মিলিগ্রাম। সুস্থ কারও জন্য কোলেস্টেরলের দৈনিক নিরাপদ মাত্রা হলো ৩০০ মিলিগ্রাম, হার্টের রোগীর ক্ষেত্রে এটি ২০০ মিলিগ্রাম। ৮৫ গ্রাম গরুর মাংস খেলে কোলেস্টেরলের মাত্রা বিপদ সীমা পার হয়ে যায় না। যেখানে একটি ডিমের কুসুমে থাকে ২১২ মিলিগ্রাম কোলেস্টেরল।গরুর মাংসের পুষ্টি

শরীরের জন্য দরকারি ৯টি পুষ্টি মিলবে গরুর মাংস খেলে। সেসব পুষ্টি উপাদান হলো প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি১২, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, আয়রন এবং রিবোফ্লেভিন। আমাদের শরীরের পেশি গঠনে ভূমিকা রাখে প্রোটিন, জিঙ্ক বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, দাঁত ও হাড়ের শক্তি বাড়াতে কাজ করে ফসফরাস, আয়রনের কাজ হলো শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সাহায্য করা, খাদ্য থেকে শক্তি যোগান দিতে কাজ করে ভিটামিন বি১২।

কীভাবে খাবেন

গরুর মাংস রান্নার সময় খুব বেশি তেল-মসলার ব্যবহার করে ভুনা করার বদলে গ্রিল, বারবিকিউ, কাবাব ইত্যাদি তৈরি করে খেতে পারেন। তেল-ঝোল বাদ দিয়ে মাংস খেতে পারলে ক্ষতির ভয় অনেকটাই কমবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park