1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ১৮ জেলে উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ১৮ জেলে উদ্ধার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্র থেকে একটি মাছ ধরার ট্রলার ও বিপদগ্রস্ত ১৮ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে গভীর সাগরে ভেসে ছিল ‘হাবিবা’ নামক ওই মাছ ধরার ট্রলারটি। এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ শিকার করতে ট্রলারটি সাগরে গিয়েছিল।

বুধবার (২৩ জুলাই) বিকেলে নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২২ জুলাই) রাতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘শহীদ ফরিদ’ সাগরে নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী দ্বীপ থেকে ২৫ মাইল পশ্চিমে একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় খুঁজে পায়। এ সময় ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজটিকে দেখতে পেয়ে বিপদ সংকেত দেয়। পরে নৌবাহিনীর জাহাজটি ভাসতে থাকা ট্রলারের কাছে ছুটে যায়।

ট্রলারটির কাছে পৌঁছার পর নৌ সদস্যরা মাঝিদের কাছ থেকে অবগত হন যে, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ৪ দিন ধরে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তাদের কাছে অবশিষ্ট খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যাওয়ায় তাদের করুণ অবস্থা দেখা দেয়। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেসহ ট্রলারটিকে বুধবার দুপুরে নিরাপদে কুতুবদিয়া দ্বীপ এলাকায় নিয়ে যায়।

এ সময় তাদের প্রয়োজনীয় পানি ও খাবার ছাড়াও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ট্রলারে থাকা ১৮ জেলেই বর্তমানে সুস্থ আছেন। অসহায় জেলেরা তাদের জীবন রক্ষার জন্য এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নৌবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌসদস্যরা জানতে পারেন, দুর্ঘটনা কবলিত ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশে এক সপ্তাহ আগে সাগরে যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, ব্লু-ইকোনমি সংরক্ষণ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজ নিয়োজিত করার মাধ্যমে সমগ্র বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park