
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুমার নামাজের সময় মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় রীতি ও আচার অনুযায়ী খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। দেশের সর্বস্তরের মানুষকেও তাদের নিজ নিজ অবস্থান থেকে দোয়া ও প্রার্থনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে, বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park