1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে পলাতক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল

কিশোরগঞ্জে পলাতক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
কিশোরগঞ্জে পলাতক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে দাবিকৃত কোটি টাকা দেওয়ার ভয়ে পলাতক মোস্তাফিজার নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বড়ভিটা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ইউক্লিপটাস গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের এছলাম উদ্দিনের ছেলে ও গরু ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী বলেন, প্রতিবেশী মিজানুরের ১ একর ১১ শতক জমি ক্রয় করেন মোস্তাফিজার। এতে মিজানুরের বড়ভাই ওমর ফারুক তার কাছে ১ কোটি ৩০ লাখ টাকা দাবি করেন। প্রভাবশালী ওমর ফারুকের হুমকি-ধমকিতে মোস্তাফিজার বাড়ি থেকে পালিয়ে যান। সালিশে আশ্বস্ত হয়ে ৫ দিন পর বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন।

পরদিন সকালে ইউক্লিপটাস গাছ থেকে পুলিশ তার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেন।ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দিনে তার বাড়ির সামনে হাফিজিয়া মাদরাসার সালিশে মোস্তাফিজার উপস্থিত হয়নি। পরে রাতে বড়ভিটা বাজারের সালিশের ভিত্তিতে সে বাড়িতে এসেছিল। কিন্তু সেই সালিশে আমি উপস্থিত ছিলাম না। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই রয়েছি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park