1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে দাওয়াতের আড়ালে অপহরণ, দুই সন্তানের জননীকে তুলে নেওয়ার অভিযোগ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

কিশোরগঞ্জে দাওয়াতের আড়ালে অপহরণ, দুই সন্তানের জননীকে তুলে নেওয়ার অভিযোগ

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬


নীলফামারীর কিশোরগঞ্জে দাওয়াতে গিয়ে কৌশলে দুই সন্তানের জননী এক নারীকে অপহরণের অভিযোগ উঠেছে নওশাদ নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের তিন থানার মোড় এলাকায়, ভুক্তভোগীর বাবা মিজানুর রহমানের বাড়িতে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নওশাদ হোসেন তার বন্ধু মাসুমকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে দাওয়াত খেতে ওই বাড়িতে যান। দাওয়াত শেষে সবার অগোচরে তারা ‘পারুল’ ছদ্মনামের ওই নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী এবং বিবাহিত।
ভুক্তভোগীর বাবা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, নওশাদ দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব, কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও শেষ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটিয়ে তার মেয়ের সংসার ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্ত নওশাদ কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি কাচারি পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং তার সহযোগী মাসুম একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে সোমবার বিকেলে নীলফামারী সদর থানায় নওশাদকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগটি এখনো হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park