কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ, ক্ষুধা ও অপুষ্টি এবং প্লাস্টিক দূষণ রোধ শূন্যের কোঠায় নিয়ে আসতে বিশ্ব পরিবেশ দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার অভিযান ও আলোচনা সভা করা হয়েছে।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত বিশাল বহরের বাইসাইকেল র্যালি বের করা হয়। এদিকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে মানবকুলকে রক্ষার পাশাপাশি ‘সুজলা সুফলা শস্য শ্যামলা,নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি ছবির মত গ্রাম গঠনে মহাঔষধি বৃক্ষ জাত নিম রোপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৬ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় রনচন্ডি স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক,সমাজ সেবা অফিসার জাকির হোসেন, রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, রনচন্ডি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মইনুল হক,এপি ম্যানেজার সাগর'ডি কস্তা,প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। এসময় রনচন্ডি স্কুল এন্ড কলেজের ২শত শিক্ষার্থীদের মাঝে মহাঔষধিগুণসম্পন্ন জাত নিমের চারা বিতরণ করা হয়। পরিশেষে ওই কলেজ মাঠ থেকে ২শতাধিক কিশোরীর অংশগ্রহণে সুশৃংখল ও দৃষ্টিনন্দন একটি বাইসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি রণচন্ডী ইউনিয়নের বিভিন্ন গ্রাম,পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। এ সময় ওই কমিউনিটির উৎসুক বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে বর্ণিল ও মনোমুগ্ধকর বাইসাইকেল র্যালিটি উপভোগ করে উৎফুল্ল হয়ে পড়েন। তারা ওই সকল
সামাজিক ব্যাধি শূন্যের কোঠায় নিয়ে আসার পাশাপাশি বর্জনেরও একাত্মতা ঘোষণা করেন। জানা গেছে, রণচন্ডী ইউনিয়নে সকল জনহিতকর কর্মকান্ড প্রাণবন্ত ও ভিন্ন আঙ্গিকে বাস্তবায়ন করায় উপজেলা নির্বাহী অফিসারসহ ওই কমিউনিটির বাসিন্দারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ভূয়সি প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park