1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ২ব্যবসায়ী – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

কিশোরগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ২ব্যবসায়ী

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ২২ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি  মুদি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১মার্চ) রাত  সাড়ে ৩ দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি নান্নুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ফ্রিজসহ ঈদের বাজারের বিপুল পরিমান  মালামাল,আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে প্রায় ১৭লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এমন ঘটনায় ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের পরিবারগুলোতে শোকের মাতম চলছে। রোববার সকালে এলাকাবাসী জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১টার দিকে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় 

এক অটো চালক পাগলাপীর থেকে যাত্রী নিয়ে নানুর বাজারে আসেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেখে ডাক চিৎকার দেয়।পরে বাজার সংলগ্ন মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি  স্থানীয়দের মাঝে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করা আগুন পাশের আরও একটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের তীব্রতায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ফ্রিজসহ সব মালামাল,আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শরিয়ত হোসেন বলেন,আগুনে পুড়ে আমার ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতির হয়েছে। এর মধ্যে  ব্র্যাক থেকে ১ লাখ, পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ৮০ হাজার,বাজার সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছি। আমার মাথা গোজার ঠাঁই ছাড়া আর কিছুই নেই। এই ব্যবসার উপর নির্ভর করে ঋণ পরিশোধসহ ৩ ছেলে-মেয়ের লেখাপড়ার খরচসহ ৫সদস্যের সংসার  চালাই। আগুন আমাকে নিঃস্ব করে পথের ফকির করে দিল। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না। অপর ব্যবসায়ী তানজিনুর রহমান বলেন,আমার দোকানের সব পণ্য আগুনে পুড়ে গেছে। এতে আমার ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় এলাকাবাসীও হতবাক হয়ে পড়েছেন। তারাা বলেন,ব্যবসায়ীদের তিল তিল করে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো চোখের সামনেই ছাই হয়ে গেছে। ফলে তাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park