
রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন নেভানোর কাজে পানির সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে।
এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এলাকায় কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park