জুলাই গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা ও সংস্কৃতিকর্মী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, কারিনা কায়সারের সাহস, প্রতিশ্রুতি এবং সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসঙ্গে তার মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, সংস্কৃতি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন এনসিপির এই মুখপাত্র।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কারিনা কায়সার সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, কারিনা কায়সার শুধু একজন সংস্কৃতিকর্মী ছিলেন না, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন।
তিনি আরও বলেন, কঠিন ও দমনমূলক সময়েও কারিনা কায়সার গণমানুষের পক্ষে অবস্থান নিয়ে সাংস্কৃতিক প্রতিরোধকে আন্দোলনের শক্তিশালী অংশে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই ভূমিকা নতুন প্রজন্মকে সাহসী হতে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park