সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪২) নামের এক ভেন্ডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাজীপুর উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন কাজীপুর উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী, আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫) এক জন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park