1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
desherkotha

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৫৫৭ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৩০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৭ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে ৭৭ জন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ৬৭১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২৪ হাজার ৬০৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৪৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৭ হাজার ৯২৮ জন এবং মৃত ৭৯ জন। ইতালিতে আক্রান্ত ১৭ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৫ হাজার ৪৭০ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। জাপানে মৃত ১৯২ জন এবং আক্রান্ত ৯৯ হাজার ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত ৩৩ জন এবং আক্রান্ত ৩৩ হাজার ২৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ১২৬ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের। একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৪২ জন এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৪৩২ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park