নোয়াখালীর কবিরহাট পৌরসভা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে অনুমোদিত এই কমিটিতে মোস্তাফিজুর রহমান মঞ্জুকে আহ্বায়ক এবং বেলায়েত হোসেন খোকনকে সদস্য সচিব করা হয়েছে।
ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল বাশার কামাল, মাহফুজুর রহমান, জসিম উদ্দিন কাশেম, বেলওয়ার হোসেন শামীম, আবুল কাশেম, দেলোয়ার হোসেনসহ মোট ১১ জন। এছাড়া আরও ১৩ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটি ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি ভূমিকা রাখবে বলে আশা করছেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park