1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

কটিয়াদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন।

সাইফুল ইসলাম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক প্রধান শিক্ষকের বিরুদ্ধে  মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এবং সহকারী শিক্ষককে অপসারণের দাবিতে দাবিতে অভিভাবকরা মানববন্ধন ও র‍্যালি  করেছেন।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই)  বিকাল  চারটায় কটিয়াদী  উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়  চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।

এ সময় বক্তব্য রাখেন,  হাফেজ গোলাম  কিবরিয়ার, বাচ্চু মিয়া, রওশনারা বেগম, জামিলা আক্তার, পারভিন আক্তার, তাকভীর হোসেন, ফাইজা, পুষ্পা প্রমোখ। 

বক্তারা বলেন, অভিযোগকারী  সহকারী  শিক্ষিকা তাহমিনা রহমান উর্মি  নিজেই একজন ফাঁকিবাজ শিক্ষক , সময় মত ক্লাসে যাওয়া আসা করে না,  শ্রেণীকক্ষে সারাক্ষণ মোবাইল ও রূপচর্চা  নিযে ব্যস্ত থাকে, প্রধান শিক্ষক- সহকর্মীদের সাথে ভালো আচরণ করে না, শিক্ষিকার  স্বামী সাইদুর রহমান রুবেল ছাত্রলীগের নেতা, প্রভাব খাটিয়ে তিনি এ পর্যন্ত স্কুলে এসে ইচ্ছেমতো চলাফেরা করেছেন  

  অবিলম্বে এই শিক্ষকের অপসরণের  দাবি জানান তারা। 

বক্তারা আরো বলেন, 

উপজেলার বেথইর সরকারি প্রাথমিক  বিদ্যালয়টি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা ইয়াসমিন  সৎ ও নিষ্ঠাবান।  বিদ্যালয়টি প্রতিষ্ঠায় তাদের অবদান অপরিসীম। এমনকি বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় পুরো জমিটি তাদের পরিবার   দান করেছেন। উল্লেখ্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার  বরাবরে ২৬ জুন লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার (২৩ জুলাই) কটিয়াদী উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার ও সহকারী প্রাইমারি  শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান  বিদ্যালয়ে তদন্তের জন্য আসেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে  বেথইর আনন্দবাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park