কটিয়াদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার (১লা এপ্রিল ২০২৫) বিকাল তিনটায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার এর সভাপতিতে এবং সেক্রেটারি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, সিনিয়র সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামাতের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,উপজেলা শ্রমিক কল্যাণের ফেডারেশন সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিগত সময়ে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছিল। এখন মানুষ ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। ইসলামী সংস্কৃতি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়িত হবে।এবং ইসলামী শাসন কায়েমে সহযোগী ভুমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park