
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি।
অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সময়সূচি প্রকাশ করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park