1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এক হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনাসহ ১২৪ জন – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

এক হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনাসহ ১২৪ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিশু জিহাদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্তে ভুক্তভোগীকে জীবিত পাওয়া যাওয়ায় মামলাটিকে তথ্যগত ভুল হিসেবে বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবদুল নূর গণমাধ্যমকে জানান, মামলার এজাহার, অভিযোগপত্র এবং ভুক্তভোগীর জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, হত্যা মামলা হিসেবে দায়ের করা হলেও ভুক্তভোগী জীবিত আছেন। তিনি কেবল আহত হয়েছেন এবং আদালতেও তা স্বীকার করেছেন। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

মামলাটি দায়ের করেন জিহাদের বাবা জহিরুল ইসলাম রাজু। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় তার ছেলে নিহত হয়েছে দাবি করে শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

তবে তদন্তে পুলিশ জানায়, জিহাদ মারা যায়নি। বাসস্থান ও আর্থিক প্রলোভনে তাকে মৃত দেখিয়ে মামলা করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে হত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এই প্রেক্ষাপটে আদালত মামলাটিকে তথ্যগতভাবে অসঙ্গত হিসেবে বিবেচনা করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park