1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
একুশে বইমেলায় আসছে ইবি শিক্ষার্থী সানির তৃতীয় উপন্যাস "কী চাও? স্মৃতির মরণ"  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা

একুশে বইমেলায় আসছে ইবি শিক্ষার্থী সানির তৃতীয় উপন্যাস “কী চাও? স্মৃতির মরণ” 

মো:সাব্বির খান
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

অমর একুশে বই মেলায় আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির তৃতীয় উপন্যাস ‘কী চাও? স্মৃতির মরণ’। সানি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান “জ্ঞানকোষ প্রকাশনী”। বইটি বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। বইটি অনলাইন বুকশপ রকমারি, বইফেরী, জ্ঞানকোষ প্রকাশনী ও বইবাজার সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ও পাওয়া যাচ্ছে। বইয়ের নান্দনিক প্রচ্ছদ করেছেন জান্নাতুল ফেরদৌস জিনিয়া। 

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, ‘আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যে স্মৃতি জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতিগুলো আমরা আজীবন আগলে রাখি। একটা সময় পর হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে। কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে। ‘কী চাও? স্মৃতির মরণ’ বইটিও তেমনই।

এরআগে, তার প্রথম যৌথকাব্যগ্রন্থ ‘জলতরঙ্গ-২’ , ২০২১ সালের বইমেলায় তার প্রথম উপন্যাস ‘কনীনিকা’ ও ২০২২ সালের বইমেলায় তার দ্বিতীয় উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, খায়রুজ্জামান খান সানির জন্ম গোপালগঞ্জের কাঠি গ্রামে। দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি তার। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ, ফিচার ও কবিতা লেখেন। এছাড়াও বিভিন্ন মাসিক, দ্বি মাসিক ম্যাগাজিনে লেখালেখি করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park