1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত, সামনে আবার তিন দিনের ছুটির সুযোগ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা গুরুতর আহত ৮ ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৪, প্রাণহানি বেড়েছে: রোড সেফটি ফাউন্ডেশন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ এবার আসছে ফুয়েল কার্ড, মিলবে যে সব সুবিধা প্রতিদিন ১৬৭ কোটি টাকা জ্বালানি ভর্তুকি দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ‘আমার এলাকায় ওয়াজ হবে, কীর্তন-বাউল গানও হবে’ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার ২৮তম দিন: সংঘাত তীব্রতর, কূটনৈতিক সমাধান অনিশ্চিত কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা, সঙ্গে শিলাবৃষ্টি: আগামী ৫ দিনে কোন অঞ্চলে কবে ঝড়-বৃষ্টি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি নিসচা আশুলিয়া থানা শাখার শ্রদ্ধা

ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-অফিস-আদালত, সামনে আবার তিন দিনের ছুটির সুযোগ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সারা দেশে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে ব্যাংক, অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থল।
গত শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া সরকারি ছুটি সোমবার (২৩ মার্চ) শেষ হয়। ফলে আজ থেকে পুনরায় চালু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, শেয়ারবাজারসহ সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম।
তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, অফিস খোলার মাত্র এক দিন পরই আবারও ছুটির আমেজ ফিরে আসছে। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কর্মজীবীরা টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করেছেন। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছিল, যা আজ শেষ হচ্ছে। ফলে আজ থেকে সংবাদপত্র শিল্পেও পুরোদমে কাজ শুরু হচ্ছে।
দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ততায় ফেরার পাশাপাশি সামনে স্বল্প সময়ের ব্যবধানে আবার ছুটি থাকায় কর্মজীবীদের মাঝে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park