
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘অস্বাভাবিক আচরণ’ এবং নির্বাচন কমিশনের হঠাৎ নেওয়া কিছু ‘সারপ্রাইজ সিদ্ধান্ত’ নিয়ে। এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে তিনি অভিযোগ করেন, মাঠ পর্যায়ে পুলিশ ও জনপ্রশাসনের কিছু কর্মকর্তা অস্বাভাবিক আচরণ করছেন। তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং নির্দিষ্ট দলকে ভোট দিতে চাপ দিচ্ছেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের সঙ্গে যোগাযোগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।
আসিফ মাহমুদ আরও বলেন, কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দিলে কমিশন থেকে লিখিত জবাব পাওয়া যাচ্ছে না। তিনি জানান, অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ‘টাস্কফোর্স’ থাকা জরুরি ছিল। প্রশাসনিক রদবদলে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও বদলির দাবি জানান।
এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি প্রত্যাহার করছে বলে জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জামায়াতে ইসলামের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা তোফাজ্জল হোসেন মিয়া এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নজরুল ইসলাম বাবলুসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park