সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, আওয়ামী লীগের যেকোনো ক্ষমা চাওয়া বা অনুশোচনা হবে সরাসরি জনগণের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে, কোনো বিদেশি বা এনজিও নির্ভর গোষ্ঠীর কাছে নয়। তিনি বলেন, গত এক বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কি অনুশোচনা করেছে? যারা মব সন্ত্রাস চালিয়েছে এবং ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের জবাব দিতেই হবে।
আরাফাত জানান, ৫ আগস্টের কেন্দ্রিক ঘটনাগুলোর বিচার জন্য স্বাধীন কমিশন গঠন করা হয়েছিল, তবে এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। দেশে পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে এবং সাম্প্রদায়িক শক্তি ও সাম্রাজ্যবাদী শক্তির অর্থায়নে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ চাইলে হত্যা চালিয়ে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তা করেনি। আওয়ামী লীগ মানুষের দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে বারবার জনগণের কাছে ফিরে যাবে। ক্ষমা চাওয়া বা অনুশোচনার সব বিষয় জনগণের সঙ্গে হবে, কোনো এনজিওর বা বিদেশি গোষ্ঠীর সঙ্গে নয়।
সেইসাথে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল এবং বারে বারে জনগণের কাছেই ফিরে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park