1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আসাদুজ্জামান তুহিনকে  নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

আসাদুজ্জামান তুহিনকে  নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ জহিরুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারে দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় গলাচিপা থানার সামনে গলাচিপায় কর্মরত সকল স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা সরকারের দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, আর কত গণমাধ্যমকর্মী ও সকল স্তরের জনসাধারণের প্রাণ গেলে এ দেশের বিচারব্যবস্থার সংস্কার হবে। ন্যায় বিচার পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে। প্রশাসনের গ্রেফতার নাটক বন্ধ করে  সঠিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা সতর্ক করে বলেন, এই বিচার দ্রুত  না হলে অদূর ভবিষ্যতে জাতির দুর্দশা থামবে না বলে মনে করে ।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর-রুনি হত্যাকান্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটির ও বিচার হয়নি বলে উল্লেখ করেন । অবিলম্বে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের  হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল আসামি গ্রেফতার  হলেও অতি দ্রুত বিচার আইনে মামলা নিষ্পত্তির দাবি জানান, যেন সাগর-রুনির বিচারের মত না ঘটে। বিচারের নামে কোন ধরনের বিতর্ক সাংবাদিকরা মেনে নেবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park