1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

আসছে আইফোন ১৭, দাম ও সম্ভাব্য মডেল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

অ্যাপল খুব শীঘ্রই আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজন করা হয়েছে নতুন মডেলের প্রদর্শনী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বাজার বিশ্লেষকদের মতে, এবারও চারটি মডেল নিয়ে আসছে অ্যাপল। জেপি মরগ্যানের প্রতিবেদনে সম্ভাব্য দাম এভাবে দেখানো হয়েছে:

  • আইফোন ১৭: ৭৯৯ ডলার
  • আইফোন ১৭ এয়ার: ৮৯৯–৯৪৯ ডলার
  • আইফোন ১৭ প্রো: ১,০৯৯ ডলার
  • আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১,১৯৯ ডলার

মূলত প্রো মডেলের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ নতুন প্রো মডেলে প্রাথমিক ধারণক্ষমতা ২৫৬ গিগাবাইট হতে পারে, যা গত বছরের প্রাথমিক প্রো মডেলের তুলনায় দ্বিগুণ। এছাড়া আইফোন ১৭ এয়ার মডেলটিতে অতিরিক্ত পাতলা নকশার কারণে দাম ৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে।

বাজার বিশ্লেষকেরা মনে করছেন, আইফোন ১৬ সিরিজের মতোই অ্যাপল সাধারণ মডেলের দাম স্থিতিশীল রাখবে। শুধু প্রো মডেলের দাম বাড়ানো হবে ধারণক্ষমতা বৃদ্ধির কারণে, যা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে গ্রাহকদের আগ্রহ ধরে রাখতে সহায়ক হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park