ঢাকার আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনাবাহিনীর টহল অভিযানে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় একটি চক্রের মূল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ৮ বিআইআরের মেজর শোভনের নেতৃত্বে একটি নাইট প্যাট্রল দল বাগবাড়ি হেয়ার ফ্যাক্টরির নিকটবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় কয়েকজনকে ফেনসিডিল সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় ব্যবসায়ী আশরাফুলের নাম উঠে আসে। তাকে ফাঁদে ফেলে সেনা টহল দল আটক করে। আশরাফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় পূর্ব ধোনাই এলাকার মাসুদের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—
নগদ টাকা ১ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা
ফেনসিডিল ৪ বোতল
মোবাইল ফোন ৩টি
মোটরসাইকেল ২টি
আটককৃত ব্যক্তিদের এবং জব্দ করা জিনিসপত্র স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সেনা সূত্রে জানা গেছে।