
ঢাকা মহানগর ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও তার সামাজিক ভাবমূর্তি-সম্মান ক্ষুণ্ন করে সামাজের কাছে হেয়প্রতিপন্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষের প্রত্যক্ষ মদদে তাকে জাড়িয়ে একটি প্রিন্ট মিডিয়ায় মিথ্যা, মনগড়া ও মানহানিকর সংবাদ প্রকাশ অভিযোগ পাওয়া গেছে। কোন ধরনের সুস্পষ্ট তথ্য এবং প্রমাণাদি ব্যতিরেকে শুধুমাত্র দুই একজন প্রতিপক্ষ ও রাজনৈতিক পদপ্রত্যাশিদের সুবিধা দিতে তাকে জড়িয়ে এ মিথ্যা সংবাদ প্রকাশ করায় এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা হতাশ।
তাদের মধ্যে অনেকেই বলেছেন, সরেজমিনে অনুসন্ধান না করে সম্পূর্ণ মিথ্য তথ্য দিয়ে কাউকে ছোট করতে বা রাজনৈতিক পদ পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপচেষ্টায় এ রকম সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিক ও সংবাদপত্রের প্রতি মানুষের আস্থার জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, মো. আমিনুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগের দাতা সদস্য হাজী আনোয়ার আলীর মেঝ পুত্র। যিনি সক্রিয়ভাবে এবং নিস্বার্থভাবে দলের একজন নিবেদিত কর্মী। বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পান। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত একটানা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
২০১৬ সালে দলের প্রতি তার ত্যাগ, আনুগত্য ও নেতাকর্মীদের সংগঠিত করার গুণাবলীকে বিবেচনায় নিয়ে তাকে রামপুরা থানাধীন ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সংগঠিত করে দলের কর্মসূচি সফল করেছেন।
দল ও স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনে তিনি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনে নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকেন। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তিনি ৯৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে সদ্য সম্পন্ন হওয়া রামপুরা থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে সফলভাবে সম্মেলন অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।
ওয়ার্ডের নেতাকর্মীদের অনুরোধে সর্বশেষ কাউন্সিলে ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করায় তার রাজনৈতিক প্রতিপক্ষগণ নেতাকর্মীদের মাঝে তারজনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং দলের প্রতি আনুগত্য থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী অবস্থানে রাখায় সরকার বিরোধী কিছু ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠনকে দুর্বল করতে দক্ষ সংগঠক মো. আমিনুল ইসলামকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা তথ্য সাজিয়ে একটি প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রচার করিয়েছে।
উক্ত ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। এর পেছনে জড়িত দলে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারাকারী ও ষড়যন্ত্রকারীগণদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park