1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

আইট্রিপলই’র সামার সিম্পোজিয়ামে সেরা পুরষ্কার ইবির শিক্ষার্থী ফাহাদের

মো. মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

ইবি প্রতিনিধি : ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইট্রিপলই) কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার হতে আয়োজিত সামার সিম্পোজিয়াম ২০২৫-এর প্রথম স্থান অর্জন করে সেরা পুরষ্কার পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদ ইবনে রহমান।

গত শুক্রবার (১৮ জুলাই) ও শনিবার (১৯ জুলাই) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামুল্লাহ, পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, বুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাবিপ্রবিসহ প্রায় ৬০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন হাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটিং বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান আহাদ, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (জিডিইউ) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী এবং গ্রিন ইউনভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

১১টি প্রধান বিষয়ের উপর এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশের ৬০টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫০০ এর অধিক পেপার সাবমিট করা হয়।

পেপারসমূহের মধ্য থেকে ইবির বিএমই বিভাগের শিক্ষার্থী ফাহাদ ইবনে রহমান প্রধান অথর হিসেবে ‘XAI-Driven ViT-GRU Deep Learning Framework for MRI-Based Brain Tumor Classification’ শিরোনামে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম কো-অথর হিসেবে পেপার সাবমিট করেন। 

গবেষণাপত্রে MRI ইমেজ ব্যবহার করে ব্রেইন টিউমার শনাক্তে Explainable AI ও Deep Learning-এর সমন্বয়ে ViT-GRU মডেল উপস্থাপন করা হয়, যা দ্রুত এবং নির্ভুল শনাক্তকরণে কার্যকর।

সিম্পোজিয়ামের বিচারকমন্ডলীর চূড়ান্ত বিচার-বিশ্লেষণের পর প্রথম স্থান অর্জন করে সেরা পুরষ্কার প্রাপ্ত হোন ফাহাদ ইবনে রহমান।

সিম্পোজিয়ামে প্রথম স্থান অর্জনকারীকে ১৫০০০ টাকা নগদ অর্থ এবং ই-সার্টিফিকেট প্রদান করা হয়।

জানা যায়, ফাহাদ ইবনে রহমান ইবির বিএমই বিভাগের বায়ো-ইম্যাজিং রিসার্চ ল্যাবের সদস্য। বায়ো-ইম্যাজিং রিসার্চ ল্যাব আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি এবং ইমেজ প্রসেসিং সংক্রান্ত গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ফাহাদ ইবনে রহমান বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। ভবিষ্যতে আমি মেডিকেল ইমেজ প্রসেসিং ও AI নিয়ে আরও গভীর গবেষণা করতে চাই।”

এ ব্যাপারে জানতে চাইলে বিএমই বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম বলেন, “এই অর্জন প্রমাণ করে যে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের শিক্ষার্থীরাও বিশ্বমানের গবেষণা করতে সক্ষম। আমাদের বায়ো-ইম্যাজিং রিসার্চ ল্যাব একটি অন্যতম প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা অর্জন করছে।

আমি আশা করি, ফাহাদের এই সাফল্য আমাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে। ভবিষ্যতে তারা আরো নতুন ধারণা নিয়ে গবেষণায় অংশগ্রহণ করবে এবং দেশের স্বাস্থ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিভাগের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এই ধরণের গবেষণামূলক কাজে সকল শিক্ষার্থীকে সর্বাত্মক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করবো। ইনশাআল্লাহ, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণায় একটি শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবস্থান তৈরি করবো।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park