1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারীর "ইন্টারনেটে বিবাহ ও বিচ্ছেদ" সামাজিক দিকনির্দেশনামূলক বই প্রকাশ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা

অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারীর “ইন্টারনেটে বিবাহ ও বিচ্ছেদ” সামাজিক দিকনির্দেশনামূলক বই প্রকাশ

মোঃ হাছান
  • প্রকাশ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন আযহারীর “ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ ” সামাজিক দিকনির্দেশনামূলক বই প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করেন বইটির লেখক ড. নাছির উদ্দীন আযহারী।

১৮৪ পৃষ্ঠার বইটি ‘স্বরবর্ণ প্রকাশনা’ থেকে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় এ প্রথম ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ সামাজিক গ্রন্থ । অনলাইন থেকেও বইটি সংগ্রহ করা যাবে রকমারি ও  বইফেরি ডটকম থেকে। তাছাড়া কেম্পাসে বইয়ের দোকান থেকে পাওয়া যাবে বইটি। 

অধ্যাপক ড. নাসির উদ্দীন আজহারী এক সভায় বলেন, এ গ্রন্থে ‘ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ’-এর আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষ বৈবাহিক ও সামাজিক সম্পর্ক সম্পাদন করছে। এসব ক্ষেত্রে চুক্তিরত উভয় পক্ষের স্থানগত ঐক্য না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে তারা পরস্পরকে প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে। অনুরূপভাবে তালাক ও অন্যান্য বিচ্ছেদ এ মাধ্যমে হচ্ছে। এই চুক্তিসমূহের বৈধতা আর এ সম্পর্কে ইসলামী শরীয়াহর বক্তব্য নিয়ে অনেকের কাছে তা অস্পষ্ট। 

এ বইয়ের সম্পর্কে তিনি আরো জানান, ইন্টারনেটে বিবাহের ক্ষেত্রে এসব চুক্তির ধরন, বৈচিত্র্য ও ব্যাপক বিস্তার বিষয়টিকে যেমন জটিল করেছে; তেমনিভাবে এ ব্যাপারে ইসলামী শরীয়াহর দৃষ্টিভঙ্গি, ক্লাসিক্যাল ফিকহে এর নজির সন্ধান ও সমসাময়িক শরীয়াহ স্কলারদের সুচিন্তিত মতামত উপস্থাপন করার প্রয়োজনীয়তা আছে। তাই ইন্টারনেটের মাধ্যমে সম্পাদনের সম্ভাবনা, স্বরূপ, শরয়ী গ্রহণযোগ্যতা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 

বইয়ের লেখক ড. নাছির উদ্দীন আযহারী মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে শরী’য়াহ ও আইনের উপর ডিগ্রী অর্জন করেন। তার স্নাতক, স্নাতকোত্তর, এম.ফিল. ও পিএইচ. ডি অর্জন ও গবেষণার বিষয় ছিলো শরীয়াহ ও ইসলামী আইন। তিনি বিভিন্ন ইসলামিক ব্যাংক ও ফাইনান্সিয়াল ইনষ্টিউটের  উপদেষ্টা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park