1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৭ দিনের মধ্যে নতুন ঘর নির্মান ও দৌষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেয়ার ঘোষনা কন্টেন্ট ক্রিয়েটর কাফির – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭ দিনের মধ্যে নতুন ঘর নির্মান ও দৌষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেয়ার ঘোষনা কন্টেন্ট ক্রিয়েটর কাফির

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী  ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বলেছেন, ৭ দিনের মধ্যে নতুন ঘর নির্মান এবং দোষীদের গ্রেফতার করা না হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়া হবে। এছাড়া আমি একাই আমার বাড়ির সামনে রাস্তায় দাড়াবো, আর আমি এখানে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। বুধবার বেলা বারোটায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাফি আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের জন্য কথা বলেছি। শেখ হাসিনা বলেছে ধানমন্ডি যারা পুড়িয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। ঠিক ধানমন্ডি ভাঙ্গার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে। আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। যখন জুলাই আন্দোলনের সময় পালিয়েছিলাম তখন এবং আজ আমার ঘর পোড়ানোর জন্য কেঁদেছে, বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত বলে কেঁদে দেন কাফি।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কাফির বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। 

তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park