1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৪ বিয়ে করে বিপদে বৃদ্ধ, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

৪ বিয়ে করে বিপদে বৃদ্ধ, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজধানীর তুরাগ থানায় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, থানায় উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?

উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী।’এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চান আপনি কয়টি বিয়ে করেছেন তখন ওই ব্যক্তি বলেন চারটি। এই উত্তর শুনে উপদেষ্টাসহ সকলেই হাসাহাসি শুরু করে দেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তুরাগ থানায় এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান, ‘তিনি কীসের মামলা করেছেন?’

বৃদ্ধ লোকটি বলেন, ‘নারী নির্যাতনের মামলা।’পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন, ‘এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?’

এ কথা শেষ না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি কয়টা বিয়ে করেছেন?’

বৃদ্ধ ব্যক্তি উত্তরে বলেন, ‘চারটা বিয়ে করেছি।’

বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park