1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৩০০ আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নয়া সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেয়ার হুঁশিয়ারি টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলিতে আহত শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান

৩০০ আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনেই একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ব্যতিক্রম হিসেবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি। প্রেস সচিব বলেন, আজ বুধবার মধ্যরাত থেকেই নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।

ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটারের সংখ্যা ১২ কোটিরও বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। সারা দেশে এবারের নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি এবং মোট বুথ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রায় ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য এবং প্রায় ৮ হাজার র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন। পাশাপাশি নজরদারির জন্য ব্যবহার করা হবে প্রায় ৫০০টি ড্রোন। প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এই সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ১৯ জন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে ভোটগ্রহণের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে, সেখানে বিকল্প পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোট গণনা কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। তবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park