1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হরমুজ প্রণালি থেকে টোল আদায় করবে ইরান ও ওমান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি থেকে টোল আদায় করবে ইরান ও ওমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে এবার টোল বা ফি আদায়ের অনুমতি পেতে যাচ্ছে ইরান ও ওমান। দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপির প্রতিবেদনে এক আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে নির্দিষ্ট পরিমাণ ফি আদায়ের সুযোগ পাবে দুই দেশ। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এই ফি থেকে পাওয়া অর্থ ইরান তার পুনর্গঠন কার্যক্রমে ব্যয় করবে।

তবে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তিনি সরাসরি আলোচনায় যুক্ত ছিলেন। তবে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেন।

উল্লেখ্য, হরমুজ প্রণালির ওপর ইরান ও ওমান উভয় দেশেরই আঞ্চলিক অধিকার রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই প্রণালিতে নতুন করে টোল ব্যবস্থা চালু হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park