1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিরোধী দলের আপত্তির মধ্যেই বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস গণভোটের দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ, অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড ও জরিমানা

বি. চৌধুরী তুহিন
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে রূপালী ব্যাংকের একটি শাখার ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক এক ব্যাংক ব্যবস্থাপককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকালে দুদকের কোর্ট ইন্সপেক্টর মোঃ ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মোঃ শওকত আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ বেলায়েত হোসেন। তিনি রূপালী ব্যাংক পিএলসি-র আমিশাপাড়া শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মো: বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত উক্ত শাখায় কর্মরত থাকাকালীন ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করেন। জালিয়াতির মাধ্যমে তিনি ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা ব্যাংক থেকে উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে মামলাটি আদালতে গড়ায়।

মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে বিচারক মো: বেলায়েত হোসেনকে তিনটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করেন, ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৪৬৭ ধারায়: ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আত্মসাৎকৃত সমপরিমাণ অর্থ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি মোঃ বেলায়েত হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় এবং আদালত আসামির বিরুদ্ধে দ্রুত সাজা পরোয়ানা (Warrant of Conviction) ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park