1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান সুষ্ঠু ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে— প্রত্যাশা তাসনিম জারার চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, বন্ধ না করলে লাল কার্ড দেখানো হবে: জামায়াত আমির

সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয়, আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। সরকারের আয়ব্যয় ব্যালেন্স করতে হয়।

শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখছি, আগামী বাজেটে তাদের জন্য কী করা যায়। চেষ্টা করে যাচ্ছি।

প্রবাসীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না, এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর ওপরে জোর দিতে হবে।

তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটাতো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়ত ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়ত সংস্কার করতে পারবো না। কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park