সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৫ সেপ্টেম্বর ২০২৩, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সদরপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগনের দোর গড়ায় পৌঁছে দেওয়ার নাম বিট পুলিশিং পুলিশ সুপার।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগান কে সামনে রেখে ফরিদপুরের সদরপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে মঙ্গলবার বেলা ১১ টায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন আল রশিদের সভাপতিত্ব এবং সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান( পিপিএম সেবা)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ভাঙ্গা সার্কেলের অতিথির পুলিশ সুপার তালাত মাহমুদ শাহেনশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যবসায়ী সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।

মত বিনিময় সভায় মাদক,জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেনতামূলক বিষয়ের উপরে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন,

মাদক, বাল্য বিবাহ, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে প্রশাসনের সাফল্যে রয়েছে। তিনি বলেন দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এই ধারাকে অব্যাহত  রাখতে সবাইকে একসাথে কাজ করতে আহবান জানান তিনি।   অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, সন্ত্রাস, জঙ্গি বাদ সহ সকল অপরাধ দমনে পুলিশ সর্বদা পুলিশ প্রস্তুত রয়েছে। অপরাধ দমনে আমরা কাউকেই ছাড় দেবনা।  নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, বাল্য বিবাহ, জুয়া, মাদক সহ বিভিন্ন অপরাধের বিষয়ে তাৎক্ষণিক তথ্য দিতে সবাইকে আহবান জানান। অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহেনশাহ,  মাদক, জুয়া, সহ 

বাল্যবিবাহ এবং অশ্লিলতার বিরুদ্ধে জনসচেনতা মূলক বক্তব্যে বলেন,  কোন অপরাধিকেই ছার দেওয়া হবেনা। তাকে কঠিন ভাবে দমন করা হবে। এজন্য সবার সাহায্য সহযোগীতা কামনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পুলিশিং সেবা জনগনের দোর গড়ায় পৌছে দেওয়ার নাম বিট পুলিশিং। যারা মাদক, জুয়া, বাল্যবিবাহ,অশ্লিলতা, সন্ত্রাস, জঙ্গীবাদ করবেন তাদের কোন রকম ছার দেওয়া হবেনা। তাদেরকে  যথাযুক্ত আইনের আওতায় আনা হবে। তিনি বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিত।

তিনি আরো  বলেন, আমরা জনগনকে দিতে চাই টেকসই নিরাপত্তা। স্থানীয় জনসাধারণ যাতে করে হয়রানির শিকার না হন তার জন্য সংশ্লিষ্ট বিট পুলিশের সাথে যোগাযোগ রাখার জন্য সবার দৃষ্টি  আকর্ষণ করেন। পুলিশ সুপার আরো বলেন বর্তমানে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নিয়ে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০