1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ মঙ্গলবার, ৩১ মে, ২০২২


রাজাপুর প্রতিনিধি>আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ঝালকাঠির রাজাপুরের সন্তান মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার বোন লিপি বেগম। সোমবার বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যলয়ে লিখিত বক্তব্যে লিপি বেগম বলেন ,গত ২৯ মে রাজাপুরের অমিয় বালা নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন।

যাতে আমাকে এবং আমার ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির’কে জড়িয়ে বিভিন্ন অসত্য তথ্য উপাস্থাপন করেছেন। যার উদ্দেশ্য ছিল আমার ভাইয়ের রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করা।

লিখিত বক্তব্যে লিপি বেগম আরো বলেন, আমার স্বামী আবুল কালাম হাওলাদার অমিয় বালার কাছ থেকে জমি ত্রæয় করেছেন। সেই জমি আমার নামে হস্তান্তর করেছেন এবং আমি সেই জমি ভোগ দখল করতেছি। অমিয় বালার কাছ থেকে সম্পত্তি ত্রæয় থেকে শুরু করে আজ পযর্ন্ত আমার ভাই,বোন কেহ এখানে কোনো কর্মকান্ডে জড়িত ছিলো না।

আমার স্বামী আবুল কালাম গত ২৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরেও আমার ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির এখানে কোনো প্রভাব বিস্তার করেন নাই।

স্থানীয় একটি রাজনৈতিক প্রতিপক্ষ আমার ভাই মনিরুজ্জামান মনির’কে রাজনৈতিক ভাবে হেও প্রতিপন্ন করার জন্য অমিয় বালাকে প্ররোচিত করে এমন মিথ্যা অভিযোগ সাঁজিয়েছেন যাহা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park