1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুরে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে আজ সিলেট বিভাগের তিন জেলায় জামায়াত আমিরের সমাবেশ বিক্ষোভে কাউকে টার্গেট করে মারধর করেনি পুলিশ: ডিএমপির তালেবুর রহমান জামায়াত ক্ষমতায় এলে ‘রগ কেটে দেবে’ ভীতি ছড়িয়ে গ্রামে গ্রামে অপপ্রচার ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা বাড়ল সোনার দাম আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে, প্রথম দিনেই তিন হাইভোল্টেজ ম্যাচ জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আশাবাদী বিএনপি: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান পুলিশে যোগ দিয়েও ছাত্রদলের পক্ষে সক্রিয় ‘হাদির লাশ নিয়া যা’ বলা কনস্টেবল পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলায় আহত সাংবাদিক মুসার বর্ণনা

শ্রীপুরে ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় কিশোরদের বাইসাইকেল উপহার

উসমান গনি
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় তিন কিশোরকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাইসাইকেলসহ বিভিন্ন উপহার।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখার চালা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। স্পেসজিরো লিমিটেড কোম্পানির প্রধান প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলীর পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী প্রধান এবং সঞ্চালনায় ছিলেন মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আলহাজ্ব মো. ইউসুফ আলী প্রধান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ইউসুফ আলী বলেন, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করে তুলতে এবং তাদের মাদকমুক্ত, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা গেছে। অনেকেই এমন ইতিবাচক উদ্যোগকে দেশের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park