1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলন্ত মেয়ে জামাই এর মরদেহ উদ্ধার।  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলন্ত মেয়ে জামাই এর মরদেহ উদ্ধার। 

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশে গাছ সঙ্গে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। এই ঘটনার পর থেকেই নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন 

নিহত নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত নাঈম তিনি উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,প্রেমে করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হতো না। বেশি সময় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। 

নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন,’মঙ্গলবার  সন্ধায় তাঁর ছেলের বউ বিজুরী আক্তার তাঁর ছেলে নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে । এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার আমি বিচার চাই।

জামালপুরের সহকারী পুলিশ সুপার
স্বজল কুমার সরকার বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park